প্রবাল দ্বীপের সাগর তলে

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমন করেন প্রতিদিন হাজারো দেশি বিদেশী পর্যটক। পর্যটকদের কাছে অপরূপ এই দ্বীপের মূল আকর্ষন সাগরের সুনীল জলরাশি আর নারকেল গাছের ছায়ায় ঢাকা বিস্তির্ন সাদা বালুকাবেলা। মুল দ্বীপের কোলাহল থেকে আরেকটু দুরে আছে ছেড়াদিয়া বা ছেড়াদ্বীপ যা কিনা জোয়ারের সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে সেন্ট মার্টিন থেকে। ছেড়াদিয়ার কেয়া গাছের সারি [...]

সাইকেলের ঝুড়িতে ভ্রমন ও আমার বাবু চাচা…

আমি তখন অনেক ছোট, বাসার একমাত্র বাচ্চা। মনে হয় আমার চাচাদের আদরের খেলনা ছিলাম। আমার সবচেয়ে ছোট চাচা, নাম বাবু, আমি ডাকি বাবু চাচা, উনিও তখন বেশ ছোট, স্কুলে পড়তেন মনে হয়- অথবা কলেজে। মনে আছে বাবু চাচা আমাকে তার সাইকেলে করে বিভিন্ন যায়গায় নিয়ে যেত। প্রথম প্রথম সাইকেলের সামনের ঝুড়ির মধ্যে বসে যেতাম আমি, [...]

যতদুর মনে পড়ে….

বেশ অনেক্ষন ধরে চেষ্টা করে যতদুর মনে পড়ছে: অনেক ছোট্ট একটা আমি, রাজশাহীর বাসার খোলা বারান্দায় বসে আছি, সামনে একটা বর্ণমালার বই মনে হয়, মাঝে মাঝে কেউ এসে দেখিয়ে দেয়। আমার কিন্তু বইএ কোন মনোজোগ নাই, তাকিয়ে দেখছি সামনের লেবু গাছে চড়ুই পাখির খেলা, অথবা মাটিতে পিঁপড়ার দল। কত বয়স হবে, ৩ বা ৪, সামনে [...]

এলোমেলো স্মৃতি

মাঝে মাঝে খুব মনে পড়ে পুরান দিনের কথা, হারিয়ে যাই ছোট বেলার স্মৃতিগুলোর মাঝে। নিজে নিজে চিন্তা করি সেই কতদিন আগের কথাগুলো, হাসি, মন খারাপ করি। কত কিছু আর স্পস্ট মনে আসে না, কেমন যেন ঝাপসা হয়ে গেছে সময়ের সাথে সাথে, সেইদিন খুব চেস্টা করছিলাম সেই বন্ধুটার কথা যার সাথে কতই না খেলেছি, কতই না [...]

বাংলাদেশ থেকে এক মহাকাশচারির সাথে কথোপকথন

আমার অনেকগুলো শখের মধ্যে একটা শখ এ্যমেচার রেডিও নিয়ে গবেষনা করা। বসে বসে বিভিন্ন ধরনের এ্যন্টেনা নিয়ে পড়াশোনা করি, নেটে ডিজাইন দেখে হিসাব নিকাষ করি। মাঝে মাঝে নতুন কোন একটা এ্যন্টেনা বানাই নতুন কিছু করার জন্য। রেডিও বা ওয়ারলেস যন্ত্র গুলা নিয়ে চেস্টা করি বিভিন্ন দেশের এ্যমেচার রেডিও অপারেটরদের সাথে যোগাযোগ করতে। ২০০৮ সালের শেষের [...]

ছেড়াদিয়ায় তারার নীচে একরাত…

ঈদের সময় সেন্ট মার্টিন দ্বীপে পানির নীচের ছবি তুলতে গেছিলাম সে সব তো আগেই শুনেছেন, কিন্তু ঐ রাতে যে আমরা ছেড়াদ্বিপে থেকে গেছিলাম তা মনে হয় বলা হয় নি। আমি আর ফয়সাল আগে থেকেই প্ল্যান করে গেছিলাম যে সারাদিন পানির নীচে ঘুরে ফিরে রাতটা ছেড়াদিয়াতেই কাটিয়ে দিব – ইচ্ছা সকালে আরেকবার পানির নীচে নামার, রাত [...]

Worked All Europe DX Contest 2008 Award

Certificate for Participating in the Worked All Europe DX Contest 2008. #1 in Bangladesh (Among 1 participants )

পুলাও পায়ার মেরিন পার্ক (৩)

আগের ২ পর্ব: লাংকায়ির বিচ ও কেবল কার (১): লানকাউয়ি আইল্যান্ড হপিং…. (২) লানকাউয়ি তে ৩য় দিন আমাদের পরিকল্পনা পুলাও পায়ার মেরিন পার্কে যাওয়ার। এই ট্রিপের সবচেয়ে দামি প্যাকেজ এই মেরিন পার্ক, জন প্রতি ৪০০ রিঙিত খরচ, সারাদিনের ট্যুর। সকাল বেলা আমরা ট্যুর কম্পানির লোগো লাগানো ব্যাজের মত স্টিকার জামাতে লাগিয়ে ফ্রানজিপানি হোটেল এর সামনে [...]

লানকাউয়ি আইল্যান্ড হপিং…. (২)

লানকাউয়ি র কেবল কার ও বিচ (দেখুন: লাংকায়ির বিচ ও কেবল কার) দেখা শেষ করে পরের দিন প্ল্যান আইল্যান্ড হপিং এর, বোটে করে বিভিন্ন ছোট ছোট আইল্যান্ডে যাওয়া হবে। আগের দিন হানি জোন হলিডেস এন্ড ইনোভেশন এর হাস্যজ্বল যুবক রাফ এর সাথে প্যাকেজ কনফার্ম করে এসেছিলাম। আইল্যান্ড হপিং ৪-৫ ঘন্টার প্যাকেজ, জন প্রতি ৪৫ রিংগিত [...]

সেন্ট মার্টিন দ্বীপের কোরাল/প্রবাল:

গতবছরের শুরুতে কক্সেসবাজার থেকে টেকনাফ হেঁটে ট্রেক করার পর আরো কয়েকদিন ছুটি থাকায় আমি, রাহাত ভাই, ত্রিভুজ, মন্জু ভাই ও ইসতিয়াক সেন্টমার্টিনের পথে রওয়ানা দিয়েছিলাম। এর আগে অনেকবার এই দ্বিপে আসলেও কখন ডাইভিং বা স্নোরকলিং করা হয় নাই, রাহাত ভাইএর মাধ্যমে স্কুবা ডাইভিং এর মুজিব ভাই এর কাছে থেকে কিছু যন্ত্রপাতি নিয়ে আমরা পানির নীচের [...]