লানকাউয়ি আইল্যান্ড হপিং…. (২)
লানকাউয়ি র কেবল কার ও বিচ (দেখুন: লাংকায়ির বিচ ও কেবল কার) দেখা শেষ করে পরের দিন প্ল্যান আইল্যান্ড হপিং এর, বোটে করে বিভিন্ন ছোট ছোট আইল্যান্ডে যাওয়া হবে। আগের দিন হানি জোন হলিডেস এন্ড ইনোভেশন এর হাস্যজ্বল যুবক রাফ এর সাথে প্যাকেজ কনফার্ম করে এসেছিলাম। আইল্যান্ড হপিং ৪-৫ ঘন্টার প্যাকেজ, জন প্রতি ৪৫ রিংগিত [...]





