বাংলাদেশ থেকে এক মহাকাশচারির সাথে কথোপকথন
আমার অনেকগুলো শখের মধ্যে একটা শখ এ্যমেচার রেডিও নিয়ে গবেষনা করা। বসে বসে বিভিন্ন ধরনের এ্যন্টেনা নিয়ে পড়াশোনা করি, নেটে ডিজাইন দেখে হিসাব নিকাষ করি। মাঝে মাঝে নতুন কোন একটা এ্যন্টেনা বানাই নতুন কিছু করার জন্য। রেডিও বা ওয়ারলেস যন্ত্র গুলা নিয়ে চেস্টা করি বিভিন্ন দেশের এ্যমেচার রেডিও অপারেটরদের সাথে যোগাযোগ করতে। ২০০৮ সালের শেষের [...]





